শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

শেখ হাসিনাকে মমতার ঈদ শুভেচ্ছা

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শুভেচ্ছাবার্তায় মমতা বলেন, ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন।

দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরে বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।
তিনি বলেন, ‌‘শ্রদ্ধেয় শেখ হাসিনা জী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সব বাংলাদেশীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি’।

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এ দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে ঈদুল আজহা উদযাপন করা হয়।

পরিশেষে মমতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রী-বৃদ্ধি কামনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION