রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

খেলাধুলা ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে এখনো মূল পর্বের ম্যাচে মাঠে নামেনি পাকিস্তান। তার আগেই বড় ধাক্কা খেলো বাবর আজমের দল। সাইড স্ট্রেনের ইনজুরির কারণে আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না তারা। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার।

আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচে ইমাদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের দলপতি বাবর আজম। বাবর বলেন, ‘ইমাদ সাইড স্ট্রেনে ভুগছেন। তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না।’

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় ইমাদকে পাকিস্তান পাবে কিনা সেটা নির্ভর করেছে ইনজুরির অবস্থার ওপর। তবে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে বাকি ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী বাবর, ‘যদিও ইমাদ প্রথম ম্যাচ খেলবে না, তবে আমরা আশা করি বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী ভারতের। ৯ জুনের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ইমাদের ব্যাপারে আশাবাদী পাকিস্তান শিবির। এরপর একদিন বিরতি দিয়ে ১১ জুন কানাডার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION