মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

চলতি মাসে আইপিএল শুরু করতে চায় চেন্নাই

খেলাধুলা ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটি শুরু হওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর। এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে ভারতীয় গণমাধ্যমে খবর, আইপিএলকে সামনে রেখে চলতি মাসেই অনুশীলন শুরু করার পরিকল্পনা করছে টুর্নামেন্টটির সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস।

এমাসে আরব আমিরাতেই অনুশীলন শুরু করতে চায় চেন্নাই। তবে অনুশীলন শুরু করার জন্য ভারতীয় সরকার ও আয়োজকদের অনুমতি প্রয়োজন। চেন্নাই সেই চেষ্টা শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে।

চেন্নাইয়ের স্কোয়াডের গড় বয়স আইপিএলের সব দলের চেয়ে বেশি। এদিকে মহামারী করোনাভাইরাসের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে অধিকাংশ ক্রিকেটার। ফলে আগেভাগে অনুশীলন শুরু করতে চায় দলটি।

আইপিএলের এবারের আসরটি শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটা পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। আইপিএল পিছিয়ে যাওয়ার আগে প্রথম দল হিসেবে অনুশীলন করেছিল চেন্নাই।

এদিকে, এবারও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলবেন মহেন্দ্র সিং ধোনি। বলাবলি হচ্ছে, এবারের আইপিএলে ধোনির ব্যাট না হাসলে তার ক্যারিয়ার সেখানেই শেষ। চেন্নাইয়ের ধোনির দিকে এবার নিশ্চয় আলাদা দৃষ্টিই থাকবে সকলের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION