সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

ভ্রাম্যমাণ আদালত:মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ উপজেলার শাপলা চত্বর ও বাস স্টেশনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী ।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন পণ্য বিপণনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। টেকনাফ জিরো পয়েন্ট শাপলা চত্বরের বনফুল, ফুলকলি ৪টি প্রতিষ্ঠান ও মধুবনের ১টি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এর মধ্যে ফুলকলির ২টি প্রতিষ্ঠান ও মধুবনের ১টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION