রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের হামলায় তিন রোহিঙ্গা নিহত, আহত ৭ 

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ আরসা এবং আরএসও এর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ক্যাম্পের তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন আরও সাত রোহিঙ্গা।

সোমবার (১০ জুন) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার সকালে ক্যাম্প-৪ এক্সটেনশনে হামলা চালায় আরসা সন্ত্রাসীরা। এসময় অপর একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আরএসও আরসার মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। পরে আরসার সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হয় ৭ জন।

নিহত রোহিঙ্গারা হলেন, ক্যাম্প-৪ এক্সটেনশনের মো. ইলিয়াস, মো. ইসহাক ও ক্যাম্প-৩ ই-৬৪ এলাকার বাসিন্দা ফিরোজ খান।

উখিয়া থানার পরিদর্শক মো. শামীম হোসেন বলেন, নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION