মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

এফএ কাপ শিরোপা জিতে নিলো আর্সেনাল

খেলাধুলা ডেস্ক:

চেলসিকে হারিয়ে নিজেদের ১৪তম এফএ কাপ শিরোপা জিতে নিলো আর্সেনাল। রোববার (২ আগস্ট) লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে আর্সেনাল।

বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শনিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হয় ‘লন্ডন ডার্বি’র ফাইনাল। এদিন ১৪তম বারের মতো শিরোপা জিততে আর্সেনাল এবং দশম বারের মতো শিরোপা জিততে চেলসি মাঠে নামে। শেষ পর্যন্ত গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে শেষ হাসি হাসে আর্সেনাল।

বিবিসি জানায়, এদিন খেলার পঞ্চম মিনিটেই চেলসি শিবিরে আনন্দের বার্তা নিয়ে আসে ক্রিশ্চান পুলিসিকের গোল। এরপরই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল।

শেষমেশ ২৮ মিনিটের মাথায় গোল দিয়ে খেলায় সমতা আনে তারা। পেনাল্টি থেকে নিজের প্রথম ও সমতাসূচক গোলটি করেন অবামেয়াং। এরপর দুই দলই এগিয়ে যেতে শুরু করে প্রাণপণ লড়াই। তারপরও ১-১ সমতায় শেষ হয় প্রথম অর্ধ।

দ্বিতীয অর্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দল। অবশেষে দ্বিতীয়ার্ধের ২২ ও ম্যাচের ৬৭তম মিনিটে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন অবামেয়াং। খেলার ৭৩ মিনিটে ম্যান্তো কোভ্যাসিকের লাল কার্ডে সমতা আনতে মরিয়া চেলসি আরো পিছিয়ে পড়ে। দশজনের দল নিয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি চেলসি।

এর মধ্য দিয়ে আর্সেনাল পরবর্তী মৌসুমের ইউরোপা লিগে খেলার সুযোগ পেলো। এবার নিয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় দেড় শতাব্দীকালের পুরোনো এফএ কাপ প্রতিযোগিতায় সর্বাধিক ১৪ বারের মতো শিরোপা জিতে নিলো আর্সেনাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION