রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোহলির গোল্ডেন ডাকের পরও কোহলির পাশে গাভাস্কার

খেলাধুলা ডেস্ক:

এ যেন ভিন্ন এক সুনীল গাভাস্কার। কোনো ক্রিকেটার অফফর্মে থাকলে সচরাচর কঠোর সমালোচনা করলেও এবার তিনি কথা বলছেন কোমল সুরে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার।

১১৪৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন সবার ওপরে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে তার স্কোর ১.৬৭ গড় ও ৫৫.৫৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৫ রান। বোঝাই যাচ্ছে কোনো ম্যাচেই তিনি এক অঙ্ক পেরোতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো শূন্য রানে আউট হয়েছেন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই কি না মারলেন গোল্ডেন ডাক। সৌরভ নেত্রাভালকারের বল কাট করতে গিয়ে যুক্তরাষ্ট্র উইকেটরক্ষক আন্দ্রিয়েস গাউসের তালুবন্দী হয়েছেন কোহলি।

আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র—তিন ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার এইট। ছন্দে থাকা ভারতের সঙ্গে কোহলির ৫ রান তো মানানসই নয়। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কোহলিকে নিয়ে গাভাস্কার বলেন, ‘যখন আপনি তিনবার অল্প রানে আউট হচ্ছেন, তার মানে এটা নয় যে সে খারাপ ব্যাটিং করছে। মাঝেমধ্যে আপনি ভালো বল পাবেন। অন্য যেকোনো দিন বল ওয়াইড হতো অথবা স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। আজ (গতকাল) সেটা হয়নি। তার ওপর বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখতে হবে যে আজ হোক বা কাল, তার ভালো ফর্মে আসছে।’

৪০৪২ রান করে রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ৩৭ ফিফটির পাশাপাশি ১ সেঞ্চুরি কোহলি করেছেন ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে। তাঁকে ফর্মে ফেরার টোটকা দিলেন গাভাস্কার, ‘কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা যখন আপনি দেশের জন্য খেলছেন। বছরের পর বছর ধরে কোহলি ভারতের জন্য দারুণ খেলে যাচ্ছে ও অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করি, সে এটা বুঝতে হবে। টুর্নামেন্টের তো কেবল শুরু। সুপার এইট, সেমিফাইনাল ও আশা করি ফাইনাল। যা দরকার তা হলো তার ধৈর্য ধরতে হবে ও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION