রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসি বললেন, নেইমার ছাড়াও ব্রাজিল কোপার শিরোপার দাবিদার

খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের এই আসরের উদ্বোধনী ম্যাচেই কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আর্জেন্টাইন সাংবাদিক মার্সেলো তিনেল্লিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। সেখানে এবারের কোপা আমেরিকায় ফেবারিট সম্পর্কে বলতে গিয়ে বলেছেন,

‘আমি সব সময় বলে এসেছি আর্জেন্টিনাই ফেবারিট। মনে করা হয়, আমরা সব সময় সেরা খেলাটাই খেলছি। আমরা সমালোচনার স্বীকার হলেও এ ব্যাপারে প্রশ্নের কোনো সুযোগ নেই। আজ আমি বলতে পারি, আমরাই সেরা। কারণ, আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন। কিন্তু এর অর্থ এই নয় যে এবারও আমরা হেসেখেলে জিতে যাব। ইকুয়েডরের এই প্রজন্মের ফুটবলাররা খুব ভালো করছে। তারা শারীরিকভাবে শক্তিশালী। কলম্বিয়া, উরুগুয়েও ভালো দল। ব্রাজিলের কথা না বললেও চলছে। নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক ব্যাপার। তবে ওদের খেলোয়াড়ের অভাব নেই। নেইমার খুব কঠিন একটি বছর পার করছে। (চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায়) সে এখানে খেলতে আসতে পারেনি। সে না থাকলেও ব্রাজিল খুবই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। শক্তিমত্তায় ব্রাজিল দলটা আর্জেন্টিনার মতোই। ওরা শিরোপার দাবিদার এবং ওরা কোপা আমেরিকা জিততে চাইবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION