সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিকের পা বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্ত, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে দেশটির এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়েছে। পরে ভুলে তিনি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে দাবি করা হচ্ছে।

শনিবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তিনি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পা বিচ্ছিন্ন হওয়া মিয়ানমারের নাগরিকের নাম আনোয়ার (২৬)। তার বাবার নাম নূর মোহাম্মদ। তবে সে সীমান্তে কী করছিল বা বাংলাদেশে কীভাবে অনুপ্রবেশ করেছে তা জানা যায়নি।

আনোয়ারের সঙ্গে আসা স্বজন মোহাম্মদ বলেন, ‘শনিবার বিকেলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার। পরে ভুলে আমরা বাংলাদেশে চলে আসি।’

নাম না প্রকাশের শর্তে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, ‘মাইন বিস্ফোরণে আহতাবস্থায় মিয়ানমারের এক নাগরিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার বাম পায়ের গোড়ালিসহ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথমে তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।’

টেকনাফ হোয়াইক্যং ফাঁড়ির আইসি (উপ-পরিদর্শক) শাহাদত সিরাজী বলেন, ‘উড়ো খবরে বিষয়টি শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। বাংলাদেশে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে বিজিবি ও টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন এ প্রতিবেদক। তবে কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION