রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেমিফাইনালে আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক:
ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গেই থাকে। সেটিই প্রমাণ হলো আফগানিস্তানের বেলায়। নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওঠার পর অস্ট্রেলিয়া ও এবার বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। আর এর সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।

ডিএলএস পদ্ধতিতে আফগানরা জিতেছে ৮ রানে। আর সেমিফাইনাল খেলার মর্ম বুঝতে না পারা বাংলাদেশ আরও একটি লজ্জাকর হার সঙ্গী করেই শেষ করলো এবারের বিশ্বকাপ সফর।

বার বার বৃষ্টির বাধায় পড়া ম্যাচটি শেষ পর্যন্ত এক ওভার কমিয়ে আনা হয়। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৪ রান। ১৮তম ওভারে নাভিন-উল-হক পর পর দুইবলে তুলে নেন বাংলাদেশের শেষ দুই উইকেট। তাসকিনকে বোল্ড করার পর লেগ বিফোর হয়ে মোস্তাফিজ আউট হলে ১০৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পুরো ইনিংস ক্যারি করে অন্য প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের হার দেখেন ৪৯ বলে ৫ চার ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকা লিটন দাস।

রশিদ খান ২৩ রানে আর নাভিন-উল-হক ২৬ রানে শিকার করে ৪টি করে উইকেট। মূলত মাঝের দিকে রশিদ খানের বোলিংয়েই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সৌম্য ও হৃদয়কে ফেরানোর পর ১১তম ওভারে পর পর দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেনের উইকেট শিকারের মাধ্যমেই ম্যাচে জয়ের আশা জাগায় আফগানিস্তান।

এর পর তানজিম ও তাসকিনকে নিয়ে লড়াই চালিয়ে যান লিটন। কিন্তু পেরে ওঠেননি। আফগানিস্তানের বিপক্ষেও শেষ পর্যন্ত এই অল্প রান তাড়ার করার ম্যাচেও হারই নিয়তি হয় বাংলাদেশের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION