রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোস্টারিকায় আটকে গেল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:
কোপা আমেরিকার শুরুটা ভালো হলো না ব্রাজিলের। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার সঙ্গে আসরে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা।

এই ম্যাচের আগে কোস্টারিকার আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো বলেন, ‘ব্রাজিলের এগিয়ে থাকাকে সম্মান করি কিন্তু ভয় পাই না। কারো বিপক্ষে খেলতে ভয় পেলে তার বিপক্ষে লড়াই করা যায় না। এগিয়ে থাকা দলের বিপক্ষেও লড়াই করা যায়। প্রচুর দৌড়াতে হবে। যদি দুইজন ব্রাজিলিয়ান থাকে সেখানে তিনজন কোস্টারিকানের থাকতে হবে।’ তেমনটাই তারা করেছে মাঠে।

ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল। অবশ্য এর মধ্যে অন টার্গেট ছিল মাত্র ৩টি শট। প্রথমার্ধের ৩৩ মিনিটে একবার বল জালে পাঠালেও ভিএআরে বাতিল হয় সেই গোল। গ্যালারিতে বসেই ব্রাজিলের জয়হীন ম্যাচটি দেখেন নেইমার।

পুুরো ম্যাচে দাপট ব্রাজিল দেখালেও পায়নি ভাগ্যের সহায়তা। ম্যাচের ৭ম মিনিটে রাফিনহা দুর্দান্ত এক সুযোগ মিস করে শুরু করেন ব্রাজিলের দুর্ভাগ্যের। এর পর তো ভিএআরে বাতিল হয় মারকুইনোসের গোল।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে সাভিনহো এবং এনদ্রিক মাঠে নামার পর আরও গতি বাড়ে ব্রাজিলের খেলায়। একের পর এক আক্রমণ চলতে থাকে কোস্টারিকার দূর্গে। তবুও কাজ হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

গ্রুপের অন্য প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে গোল করেন ড্যানিয়েল মুনোজ ও জেফারসন লারমা। প্যারাগুয়ের হয়ে গোল শোধ দেন জুলিও এনসিসকো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION