রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোপা আমেরিকায় নিষিদ্ধ স্কালোনি

খেলাধুলা ডেস্ক:
একের পর এক দুর্যোগ নেমে আসছে সবার আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে। আলবিসেলেস্তা শিবিরের প্রথম ধাক্কা লিওনেল মেসি ও মার্কাস আকুনার ইনজুরি। তারা পরের ম্যাচে খেলতে পারবেন কিনা এখনও অনিশ্চিত। আর এবার তাদের কোচ লিওনেল স্কালোনির ওপরও নেমে এসেছে নিষেধাজ্ঞার খড়গ।

লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। যার ফলে কোপা আমেরিকায় তার দলের হয়ে পরবর্তী ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না।

বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় নির্ধারিত এই ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এছাড়াও, ম্যাচের আগের নির্ধারিত প্রেস কনফারেন্সেও কথা বলতে পারবেন না তিনি।

বিশ্বকাপজয়ী এই কোচকে অবশ্য নিষিদ্ধ করা হয়েছে তাদের দলের পূর্ববর্তী কোপা আমেরিকার ম্যাচগুলোতে দেরিতে মাঠে প্রবেশের জন্য। এই আচরণের কারণে আয়োজকদের শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বাধ্য হতে হয়েছে। ফলে, স্কালোনি হার্ড রক স্টেডিয়ামের একটি বক্স থেকে খেলা দেখতে পারবেন। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা কোপা আমেরিকা ২০২৪-এর সাধারণ বিধির অনুচ্ছেদ ১৪৫-এর অধীনে পড়ে। এই বিধিতে বলা হয়েছে, যদি কোনো দলের খেলোয়াড়রা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে উপস্থিত হয় বা রেফারি বা ম্যাচ ডেলিগেটের নির্দেশনা উপেক্ষা করে, তাহলে সংশ্লিষ্ট শৃঙ্খলাবিধি কমিটি দ্বারা শাস্তির সম্মুখীন হতে পারে। এটি প্রথম অপরাধের জন্য একটি সতর্কতা থেকে পরবর্তী অপরাধের জন্য জরিমানায় পরিণত হতে পারে।

কনমেবল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকা) কোপা আমেরিকা রেগুলেশনসের অনুচ্ছেদ ১০৪ এবং ১৪৫ লঙ্ঘনের জন্য। এই পরিমাণটি টেলিভিশন, অংশগ্রহণ এবং পুরস্কারের অধিকার থেকে করা আয় থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

স্কালোনিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ ১৪৫ লঙ্ঘনের জন্য এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্কালোনিকে পুনরায় এই ধরনের কোনো অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়েছে। কনমেবল ডিসিপ্লিনারি কোডের অনুচ্ছেদ ২৭ অনুসারে ভবিষ্যতে এই ধরনের কোনো অপরাধের পুনরাবৃত্তি হলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION