বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল ১০টায় সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি (সিলেবাস) অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।

তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, রবিবার শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টা ও প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এসব পরীক্ষার্থী ৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি, আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন জন। এসব পরীক্ষার্থী ৪ হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডর অধীনে আলীম পরীক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। এসব পরীক্ষার্থী ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে ৪৫২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। কাগিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নেবেন মোট ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। তারা ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে ৭০৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন।

তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। ৯ জুলাই থেকে শুরু হওয়া এই পরীক্ষার সময় সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION