সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

নিখোঁজের ২ দিন পর পাওয়া গেল জেলের মরদেহ

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার দু’দিন পর মো. শাহাজাহান নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুলাই) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাজাহান (৩৫) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ার মৃত মো. হোছাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর সংলগ্ন সৈকতে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরা পরিচয় শনাক্তের পর পুলিশের উপস্থিতিতে নিখোঁজ জেলের মরদেহটি উদ্ধার করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির পূর্বকোণকে জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। কোন অভিযোগ না থাকলে ওই জেলের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার (২৯ জুন) সকালে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের ধাক্কায় ফিশিং বোট থেকে সাগরে ছিটকে পড়ে যান জেলে মো. শাহাজাহান। সেসময় তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোন সন্ধান পাওয়া যায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION