রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসিকে শুক্রবারের ম্যাচে পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি

খেলাধুলা ডেস্ক:

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিশ্চিতভাবেই দরকার। তবে অধিনায়ককে নিয়ে সুখবর দিতে পারলেন না কোচ লিওনেল স্কালোনি।

টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৭টায় শেষ আটের লড়াই ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে অবশ্য দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে মেসিকে।

পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করলেও শুক্রবারের ম্যাচে তাকে নিয়ে পাওয়া অনিশ্চয়তা রয়েছে। ইকুয়েডরের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে মেসি নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর দিতে পারলেন না স্কালোনি।

স্কালোনি বলেন, ‘লিওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অপেক্ষা করব। শেষ পর্যন্ত সে খেলতে না পারলে আমাদের বিকল্প ভাবতে হবে। সেক্ষেত্রে লাউতারো (মার্টিনেজ) এবং জুলিয়ান (আলভারেজ) একসঙ্গে শুরুর একাদশে থাকতে পারে।’

স্কালোনি আরও বলেন, ‘লিও না খেললে পরিস্থিতি বদলে যায়। আমরা তাকে একাদশে রাখার চেষ্টা করব। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। এবং তাকে সময়ও দেওয়া হবে। তার সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

মেসি দলের জন্য সর্বোচ্চটাই চেষ্টা করবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন দলের অন্যতম সেরা তারকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION