মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

১০ নভেম্বের আইপিএলের ফাইনাল

খেলাধুলা ডেস্ক:

নানা অনিশ্চয়তা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের শুরু ও ফাইনালের আনুষ্ঠানিক দিন তারিখও ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল।

রোববার ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে।

১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট। এর আগে সম্ভাব্য সূচিতে ৮ নভেম্বর ফাইনালে হতে পারে বলে জানানো হয়েছিল।প্রাথমিকভাবে ঠিক হয়েছে আসরের সব ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।

টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

এ বছর আটটি দল লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ধনী টুর্নামেন্টের শিরোপার জন্য।

বিসিসিআই’র বিবৃতিতে আরও জানানো হয়, ছেলেদের আইপিএলের পাশাপাশি আরব আমিরাতেই নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জার সিরিজও অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে তিনটি দল থাকবে। আইপিএলের প্লে-অফের সপ্তাহেই হবে মহিলাদের টুর্নামেন্ট। খুব দ্রুতই তিনটি দলকে নিয়ে বৈঠক ডাকা হবে বলে জানানো হয়েছে।

গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের টুর্নামেন্টে পুরোনো সব স্পনসরই থাকছে। অর্থাৎ চীনা মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভোই এবছর আইপিএলের স্পনসর হিসেবে থাকবে।

এক গভর্নিং কাউন্সিলের সদস্য জানিয়েছেন, “আমি শুধু এটুকু বলতে পারি সব স্পনসর আমাদের সঙ্গে রয়েছে। আশা করি আমি কী বলতে চাইছি বোঝা যাচ্ছে।”

লাদাখ সীমান্তে সংঘর্ষের পর ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের স্লোগান জোরদার হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আইপিএলে চায়না কোম্পানির স্পনসরশিপ চুক্তি পুনরায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল বিসিসিআই কিন্তু তাতে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে দেশে আইপিএলের আয়োজন কার্যত অসম্ভব। তাই ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION