রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসি অবদান রাখতে না পারলে তাকে খেলাবই না: স্কালোনি

খেলাধুলা ডেস্ক:
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির পারফর্মেন্স দেখে অনেকেই বলেছিলেন, আর্জেন্টিনা অধিনায়ক শতভাগ ফিট নন। ইনজুরি কাটিয়ে ফেরার পর পুরো ৯০ মিনিট খেললেও ম্যাচে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। বুধবার কোপার সেমিফাইনালে কানাডার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, মেসি মাঠে নামতে প্রস্তুত।

হোটেলে ডেকে অবসর নিতে বলা হয় অ্যান্ডারসনকেহোটেলে ডেকে অবসর নিতে বলা হয় অ্যান্ডারসনকে
মেসির সবশেষ অবস্থা নিয়ে স্কালোনি বলেন, “মেসি ভালো আছে। সে অনুশীলন করছে এবং আগামীকালের ম্যাচে মাঠে নামবে। সে আমাদের জন্য মৌলিক একজন খেলোয়াড়। ৯৯ শতাংশ সময়ে মেসি খেলার জন্য প্রস্তুত থাকে এবং এমন কখনই হয়নি যে, সে সে খেলার জন্য প্রস্তুত নয়। খোলামেলা আলোচনায় এই সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। তাকে বলেছিলাম- ‘তুমি কি প্রস্তুত?’ জবাবে সে বলেছিল, ‘হ্যাঁ আমি ফিট’। তাহলে তাকে কেন দলে নেব না?”

‘স্পেনে আমাকে কেউ সম্মান করে না’‘স্পেনে আমাকে কেউ সম্মান করে না’
মেসির ফিটনেস নিয়ে যত কথাই হোক না কেন, তাকে মাঠে নামানোর ব্যাপারে সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত স্কালোনি। মেসির থেক কিছু পাওয়ার না থাকলে তাকে মাঠে নামাবেন না বলেও ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ, “এর সমস্ত দায়ভার আমার। আমি তাকে খেলাব। কারণ, আমি জানি সে আমাদের কী দিতে পারে। এমনকী যদি সে নিজের সেরা অবস্থায় না থাকে তবুও। যদি আমি জানি যে সে আমাদের অনেক কিছু দিতে পারবে না, তাহলে আমি তাকে মাঠে নামাব না।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION