বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

স্বার্থের অর্থনীতির মানবতা

কবিতা, ফাইল ছবি

স্বার্থের অর্থনীতির মানবতা

এডভোকেট ইউসুফ আরমান

মন কখনো বিষণ্ন কখনো প্রফুল্ল পশলা বৃষ্টিতে
সূর্যের আলো, বৃষ্টি, বাতাসের ধমকা হাওয়াতে
ঝড়ের কাঁদন শুনেছ কি? শ্রাবণ নিশিতে
জল বন্দি নিষ্কর্ম মানুষের কর্মকান্ডের ফিরিস্তি।
বর্ষার আগমন-প্রস্থান, সৌন্দর্য-আক্রমণ, বিরহ-রোমাঞ্চ
গান, কবিতা, ছড়া, গল্প এমন কি জীবন
স্মৃতিতেও তাঁর বর্ষার বন্দনা………..
বর্ষার দিনে বাতাসের দুরন্তপনা মেঘের বিদ্যুৎ চমকানো
জল ছিটিয়ে চলে যায় কেবল খানিকটা কাদা
শ্লেষ্মা শঙ্কা ও সাবধানের প্রাদুর্ভাব ঢুকেছে ভাবনা
বর্ষার সময় নালার নর্দমায় জলাবদ্ধতা ও নগর বন্যা
দুঃখ কষ্টে অনুভূতিহীন স্বার্থের অর্থনীতির মানবতা।

 

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION