সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

৪ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় এশিয়ান হাইওয়ে এলাকা থেকে ৮০০ গ্রাম আইসসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার (১৪ জুলাই) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টমের বশরের ভাঙ্গারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা মোহাম্মদ জুবায়ের (৩৩) বালুখালী ১১ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১ এর আব্দুর রশিদ আহম্মদের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টম এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আইসসহ মূলহোতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব আইসের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION