রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এশিয়া কাপে সেমিফাইনাল ম্যাচে ভারত পরীক্ষার সামনে মেয়েরা

ভয়েস নিউজ ডেস্ক:

এখন পর্যন্ত বছরটা খারাপই গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ভূমিধস হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের। বছরে এখন পর্যন্ত ১১ টি-২০ খেলে ৯ হার তাদের। জয় দুটি এসেছে এবারের এশিয়া কাপে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে।

তবে পূর্ব হারের ব্যর্থতা ঘুচিয়ে দিতে পারে এক জয়। ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালে জিতলেই যেন মিলিয়ে যাবে সব আক্ষেপ। বড় ওই পরীক্ষা দিতে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই মাঠে নামবে মুর্শিদা খাতুন-স্বর্ণা আক্তাররা।

শুধু ম্যাচে নয় আসরের ফেবারিট ভারত। শেফালি ভার্মা, দীপ্তি শর্মারা দুর্দান্ত ক্রিকেট খেলছেন। বছরে এখন পর্যন্ত ১৪ টি-২০ ম্যাচ খেলে ১০টায় জয় পেয়েছে এশিয়া কাপের সফলতম দলটি। বাংলাদেশের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও ঢের এগিয়ে ভারত। তারা ২২ দেখায় ১৯বার জিতেছে।

তবে ভারতকে হারানোর যে অল্প আশা বাংলাদেশের আছে তা এশিয়া কাপ বলেই। ভারতের বিপক্ষে যে তিনবার বাংলাদেশ জিতেছে তার দুটি এই এশিয়া কাপের আসরে। জয়-পরাজয়ের হিসাবে তাই সমানে-সমান দুই দল। বাংলাদেশ জিতেছে চার ম্যাচের দুটিতে। দুই জয় ভারতেরও।

এবারের ভারত দল অবশ্য পূর্বের চেয়ে শক্তিশালী। তাদের হারাতে ব্যাটিংয়ে মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি এবং বোলিংয়ে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুনদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION