সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

লাইফ সাপোর্টে সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ: সুস্থতা কামনায় সাংবাদিক সংসদ, কক্সবাজার’র দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি

গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ। তিনি কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংসগঠন সাংবাদিক সংসদ, কক্সবাজার এর সহ—সভাপতি। তার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সংগঠনটি।

শুক্রবার (২৬ জুলাই) আছরের নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মসজিদের পেশ ইমাম। মোনাজাতে সাংবাদিক সৈয়দুল আজাদের দ্রুত রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ, কক্সবাজারের সভাপতি এম. এ আজিজ রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, সহ সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু, সহ সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, কোষাধ্যক্ষ আমিনুল কবির, প্রচার সম্পাদক আব্দুর রশিদ মানিক, সদস্য আব্দুল্লাহ সায়েম, সরওয়ার সাকিব, মোহাম্মদ আলমগীর ও সদর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহী কামরান।

উল্লেখ্য : গেলো এক মাস ধরে সাংবাদকি এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION