সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

কক্সবাজারে টানা বর্ষণ:পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু, নিখোঁজ ৫

ভয়েস প্রতিবেদক:

রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে ইসফাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভেসে যাওয়া ইসফাম ওই ইউনিয়নের সমিতি পাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে। এছাড়াও পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন জায়গায় পাঁচ জনের ভেসে গিয়ে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এক শিশু ভেসে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ভারী বর্ষণে কক্সবাজারে হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। বিরতিহীন বৃষ্টির কারণে রামুর ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে।’

এদিকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের কয়েকটি উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গতদের সহযোগিতা করতে সব ধরনের কার্যক্রম চলছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION