বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টানা তৃতীয়বারের মত কউক চেয়ারম্যান হলেন ফোরকান আহমদ

বলরাম দাশ অনুপম:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। টানা তৃতীয় বারের কউক চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মোঃ অলিউর রহমান স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৪৬.০০.০২৩.১৭.২৫২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে ফোরকান আহমদকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে যুগ্ম সচিবের মর্যাদায় তিনি বেতন ভাতাসহ সরকারি সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট তাঁকে দ্বিতীয়বার চেয়ারম্যান নিয়োগের মেয়াদ শেষ হলে পরবর্তী দিন অর্থাৎ আগামী ১৪ আগস্ট থেকে পরবর্তী ২ বছরের জন্য তাঁর তৃতীয় মেয়াদ শুরু হবে।

এর আগে আরো ২ মেয়াদে চার বছর কউক এর চেয়ারম্যান হিসাবে লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারীতে সরকার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) এর চেয়ারম্যান এর পদটি যুগ্ন সচিবের মর্যাদায় উন্নীত করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION