সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

বিজিবির অভিযানে ২৯ কেজি স্বর্ণ নিয়ে মিয়ানমারের ২ নাগরিক ‍আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার ও ২৬ হাজার টাকা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতরা হল- উখিয়া ১৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমার মংডু এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের ফুলের ডেইল গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান বাড়িতে লুকায়িত রাখে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ব্যাগের ভেতর থেকে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণালংকার ও টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা রাখা হবে। আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION