বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ার টইটংয়ে গৃহবধুকে পিটিয়ে আহত

মো: ফারুক, পেকুয়া:

পেকুয়ায় মনোয়ারা বেগম(৪০) নামে এক গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে টইটং ইউপির জালালী মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু একই এলাকার আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় আহত গৃহবধু বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিবাদী করা হয়েছে একই এলাকার বজল আহমদের ছেলে আবদুল মান্নান, তার স্ত্রী জোবাইদা বেগম, মুহাম্মদ আলীর ছেলে আবদুল করিম প্রকাশ কালু, তার স্ত্রী রেহেনা বেগম, ছেলে ছোটন ও মুহাম্মদ এমরান।
আহত মনোয়ারা বেগমের ছেলে নুরুল হাসান বলেন, পিতা আবদুল হামিদ একটি মিথ্যা মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছে। আমি অসুস্থ বিধায় মা সকালে আমাকে নিয়ে হাসপাতালে যান। আমার চিকিৎসা শেষে মা একা বাড়িতে চলে যায়। তার একটু পর বোন ফোন করে খবর দেন মাকে মেরে আহত করা হয়েছে। পরে আমি স্থানীয়দের সহায়তা নিয়ে মাকে হাসপাতালে নিয়ে আসি।
আহত মনোয়ারা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীর মালিকনাধীন জমি জবর দখল চেষ্টা করে আসছিল আবদুল মান্নান গং। চক্রান্তের অংশ হিসাবে স্বামী আবদুল হামিদকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। স্বামীর অর্বতমানে তারা আবারো সংঘবদ্ধ হয়ে জমি জবর দখল করার জন্য আমাকেসহ ছেলে মেয়েদের প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ছেলেকে চিকিৎসা করিয়ে বাড়ি এসে দেখতে পায় বাড়ির ঘেরাও ভাংচুর করছে আবদুল মান্নানসহ উল্লেখিত ব্যক্তিরা। তাদের এমন অপরাধ কর্মে আমি প্রতিবাদ করার সাথে সাথে মারধর শুরু করে। একপর্যায়ে আমার  বাড়ির ভিতরে গিয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। মারধর ও ভাংচুরের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।পেকুয়া থানার ওসি কামরুল আজম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION