মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান

খেলাধুলা ডেস্ক:

উয়েফা ইউরোপার শেষ ষোল’র দ্বিতীয় লেগে গেতাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল দু’টি করেন রোমেলো লুকাকু এবং ক্রিশ্চিয়ান এরিকসন। নাটকীয়তায় ঘেরা ম্যাচে শেষ হাসি হাসে অ্যান্তোনিও কন্তের দলই।

দু’দলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগ বাতিল হয়ে যায় করোনাভাইরাস মহামারির কারণে। সে সময় ইতালিতে করোনা মহামারি আকার ধারণ করে। আর তাতেই প্রথম লেগের খেলা স্থগিত করতে বাধ্য হয় উয়েফা। পরবর্তীতে নতুন নিয়মে কেবল এক লেগেই খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় উয়েফা। আর শেষ পর্যন্ত দুই দলের খেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় জার্মানিকে।

আর সেখানেই বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হয় দুই দল। যেখানে গেতাফের পেনাল্টি মিসের পর এরিকসনের গোলে এবং লুকাকুর প্রথম গোলে ২-০ গোলের জয় পায় ইন্টার। আর তাতেই নিশ্চিত হয়ে যায় কোয়ার্টার। লটারো মার্টিনেজ আর রোমেলো লুকাকুকে নিয়ে গড়া আক্রমণভাগের গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের আধা ঘন্টা পর্যন্ত।

ম্যাচের ৩৩তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির অ্যাসিস্ট থেকে ইন্টারের হয়ে গোলের খাতা খোলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবারের মৌসুমেই ইন্টারে নাম লেখানো লুকাকু। ইউরোপার কোয়ার্টার নিশ্চিত করেছে লুকাকুর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডও। ইন্টার আর গেতাফের প্রথমার্ধ অবশ্য লুকাকুর গোলে ১-০’তে এগিয়ে থেকেই শেষ হয়। তবে খেলা জমে ওঠে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ম্যাচে ফেরার সহজ সুযোগ পায় গেতাফে। পেনাল্টি স্পট থেকে বল জালে জড়াতে পারলেই ম্যাচে ফেরার সম্ভবনা তৈরি হত গেতাফের। তবে স্প্যানিশ এই দলের জর্জ মোরিনা স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচে ফেরার সহজ সুযোগ হাতছাড়া হয় গেতাফের। এর ঠিক মিনিট সাতেক পর ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসন। আর তাতেই ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় ইন্টারের।

উয়েফার নতুন নিয়মে এক লেগে ইন্টার ও গেতাফের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আর এ কারণেই এই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ইন্টার মিলানের। কোয়ার্টার ফাইনালে রেঞ্জার্স এবং বায়ার লেভারকুজেনের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে ১১ আগস্ট খেলতে নামবে ইন্টার। শেষ ষোল’র প্রথম লেগে রেঞ্জার্সকে ১-৩ গোলের ব্যবধানে হারিয়ে অবশ্য এগিয়ে রয়েছে বায়ার লেভারকুজেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION