শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ভয়েস নিউজ ডেস্ক:

চাঁদাবাজির প্রতিবাদ ও গাড়ির চালককে মারধরের অভিযোগে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার ( ৮ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম থেকে কোনও বাস দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার অভিমুখী সড়কে ছেড়ে যায়নি। একইভাবে কোনও বাস আসেনি।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি লোকাল বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেতে নানান সংগঠনের নামে দেড় হাজার টাকার বেশি চাঁদা দিতে হয়। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী কসাই পাড়া এলাকায় আজগর আলী নামে ঈগল পরিবহনের এক চালককে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদেই সকাল থেকে যান চলাচল বন্ধ রেখেছেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, অতিরিক্ত চাঁদা নেওয়ার প্রতিবাদ করায় একদল শ্রমিক তাদের এক সিনিয়র ড্রাইভারকে মারধর করেছে শ্রমিক ইউনিয়নের একজন। সেই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রমিকেরা।

এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে কোনও বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। পাশাপাশি কক্সবাজার থেকেও কোনো বাস চট্টগ্রামে আসেনি। নতুন ব্রিজ এলাকায় গাড়ির জন্য অনেক মানুষকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। পূর্ব ঘোষণা ছাড়া যানবাহন চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সূত্র:পূর্বকোণ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION