রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ‘কিলার ফয়সাল’ গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের আনন্দ মিছিলে গুলি চালানো যুবলীগ কর্মী ফয়সাল ওরফে কিলার ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়সাল চকবাজার থানার দেওয়ান বাজারের ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল আলম বলেন, কিলার ফয়সাল হত্যাসহ একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরের কোতোয়ালী থানা এলাকায় আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। সেখানে কিলার ফয়সালের নেতৃত্বে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন ভুক্তভোগী একজনের স্বজন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION