শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গোল পেলেন না মেসি, জেতেনি তার দল

খেলাধুলা ডেস্ক:
লিওনের মেসি গোল করলে মায়ামি জেতে- এটাই যেন নিয়ম হয়ে গেছে। নিউইয়র্ক সিটির বিপক্ষে মেসি গোল পাননি এমনকী অ্যাসিস্টও করতে পারেননি, তাই জয়হীন থাকল মিয়ামি। রবিবার বাংলাদেশ সময় ভোরের ম্যাচে তারা নিউইয়র্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানার। জর্দি আলবার পাস থেকে তিনি গোলটি করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান জেমস স্যান্ডস।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এখনো মায়ামির হাতে ৪টি ম্যাচ আছে। এই চার ম্যাচ থেকে অন্তত ১০ পয়েন্ট পেলেই ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ডটি ভেঙে ফেলবে লিওনেল মেসির দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION