রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হিমছড়ি সৈকতে ভেসে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিররারটেক সমুদ্র পয়েন্ট থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি কক্সবাজার ভয়েসকে জানান, হিমছড়ি সৈকতে গোসল করার সময় নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে গতকাল মঙ্গলবার গোসল করার সময় হিমছড়ি সমুদ্র সৈকত থেকে তিন বন্ধু ভেসে যায়। এরমধ্যে সাদমান রহমান সাবাব (২১) এর মৃতদেহ উদ্ধার করলেও অপর দুই বন্ধু আসিফ আর অরিত্র নিখোঁজ ছিল। আজ একদিন পর সকালে আসিফের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হল। অপর বন্ধু অরিত্র এখনও নিখোঁজ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION