সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থীদের বাস ভাড়া সপ্তাহে ৭ দিনই অর্ধেক

ভয়েস নিউজ ডেস্ক:

এখন থেকে দেশের সব মহানগরে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন। আজ সোমবার এক সেমিনারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সেমিনারে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন। ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।

গত মাসে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সাইফুল আলম।

বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION