মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

চন্দনাইশে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে দ্রুতগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী মিনি পিকআপের (নং- চট্টমেট্রো ন ১১-৭০৭০) ধাক্কায় মো. মফিজ উদ্দিন (৪৮) নামে এক প্রতিবন্ধী অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট সাতবাড়ীয়া-বৈলতলী-বরমা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মফিজ উদ্দিন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া হাজীরপাড়া আলী কেন্দ্রবাড়ি এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম টিপু জানান, সোমবার রাতে নিহত প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. মফিজ উদ্দিন সাতবাড়িয়া থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাগিচাহাট প্রধান সড়কে উঠার সময় দোহাজারীগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী মিনি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মিনি পিকআপের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলে কোনো কিছু পাওয়া যায়নি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION