বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

শীত কখন আসবে, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ভয়েস নিউজ ডেস্ক:

পঞ্জিকার পাতায় চলছে আশ্বিন মাস। গত কয়েক দিন বৃষ্টির পর মেঘমুক্ত আকাশে উুঁকি দিচ্ছে প্রখর সূর্য। ভাদ্রের তাল পাকা ভ্যাপসা গরম বিরাজ করছে। আশ্বিন মাসের শেষ দিকে এসেও তাপ দাপট দেখাচ্ছে বেশ।
এ অবস্থা থাকবে পুরো অক্টোবর মাসজুড়েই। ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করলেও শীতের আবেশ পেতে অপেক্ষা করতে হবে আরোও কিছু সময়।

চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। এ বছরও কুয়াশার প্রকোপ থাকবে।
এবার কুয়াশা সূর্যের আলো বাধাগ্রস্ত করবে বলে তাপমাত্রা তখন কম হবে। তবে এবার শীত বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, যেহেতু এই সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে শুকনো অবস্থার মধ্যে চলে যাবে। জানুয়ারিতে শীত বেশি পড়বে।

তবে এবার তুলনামূলক কম শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এসময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এসময় কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION