বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‍‍‌‌’মামলা থেকে রেহাই দিন’ দাবিতে কক্সবাজারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক :

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্তির দাবিতে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়৷ কক্সবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীবৃন্দরা ওই সমাবেশের আয়োজন করে। এতে নেতৃবৃন্দরা বলেন, পুলিশের সবচেয়ে বড় কর্তা মহাপরিদর্শক বলেছেন ক্রসফায়ার এনজিওরা বলেন। উক্ত মন্তব্য করার মধ্য দিয়ে মূলত কথিত বন্দুকযুদ্ধ নামক যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলে, তা জায়েজ করে গেলেন এবং ভবিষ্যতের জন্য গ্রীণ সিগ্ন্যাল দিয়ে গেলেন।

ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা সৌরভ দেব বলেন, “খেয়াল করলে দেখবেন, মেজর সিনহাকে মারার পর পুলিশ মামলার এজাহারে যে কাহিনি লিখেছে, অন্যান্য কথিত বন্দুকযুদ্ধ গুলোর ক্ষেত্রেও স্ক্রিপ্ট তেমন একটা ব্যতিক্রম হয়না।
তাহলে এখন কি দাঁড়ালো? সিনহা যদি সেনাবাহিনীর না হতেন তাহলে পুলিশের উপর এতো প্রেশার পরতো না এবং অন্যান্য ঘটনাগুলোর মতো এটাও এজ ইজুয়েল ধামাচাপাই পরে যেতো।
সোজাসাপ্টা কথা, রাষ্ট্রের আইন আদালত থাকা অবস্থায় কোনো বাহিনীর বন্দুকের নলে নাগরিকের বিচার হতে পারেনা, পারেনা, পারেনা। সে যতোবড় অপরাধীই হোক।”

শ্রমিক নেতা ও সাবেক ছাত্রনেতা এইচ এম নজরুল ইসলাম বলেন, “মেজর সিনহাসহ সকল বিচারবহির্ভূত হত্যার বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত ক্ষমতাধর, যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
একই সাথে মাদক বিরোধী অভিযান যেন চলমান থাকে তারজন্য প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করে প্রকৃত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান।
মেজর হত্যার পরবর্তী সাজানো মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মামলা প্রত্যাহার করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনিসহ বক্তারা।

খেলাঘর সংগঠক এম জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা পাভেল দাশ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অর্পণ বড়ুয়া, জেলা উদীচীর সহকারী সাধারণ সম্পাদক জুয়েল কুমার ধর অর্জন।

উপস্থিত ছিলেন,জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি রাহুল মহাজন, জেলা উদীচীর সম্পাদক মন্ডলির সদস্য রাজু দাশ, তর্পনা দে, মো. আবছার, শ্রমিক নেতা রাজনৈতিক কর্মীদের মধ্যে মোহাম্মদ হাসান, মোঃ পারভেজ, মোহাম্মদ জাবেদ, মোঃ আবুল হাশেম পুত, মোঃ সোহেল, মোহাম্মদ হাবিব, রিয়াজ উদ্দিন তারেক, মোঃ কামাল, অনুপম, মোঃ রুবেল, মোঃ আহাদ, পুবন প্রমুখ।
বক্তারা, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর শর্তহীন মুক্তি চান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION