রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

মহেশখালীতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী মাতারবাড়িতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা আবু সালেহ’র বাসায় অভিযান পরিচালনা করেছে, যৌথ বাহিনী।

১৪ই অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ির মগডেইল এলাকায় আবু সালেহ’র বাসায় যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযান কালে বাড়িটিতে থাকা বিভিন্ন রুমে তল্লাশী করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল পাওয়া যায়। যার মধ্যে রয়েছে জেনারেটর, রেফ্রিজারেটর, পাম্প, ব্যাটারি, অগ্নিনির্বাপক যন্ত্র, কম্পিউটারের বিভিন্ন পার্টস, প্রিন্টার মেশিন, পানির পাইপ, ফ্যান, গ্রিজার, রিবল্ভিং চেয়ার, সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম, টিন, এ্যাংগেল বার ও ট্রান্স- ফর্মার।

যৌথ বাহিনীর দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, মালামাল গুলো মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে একটি চোর চক্র আবু সালেহ’র বাসায় নিয়ে আসে।সংবাদ পেয়ে যৌথ বাহিনী ঐবাসায় অভিযান পরিচালনা করে, মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত মালামাল গুলো পরবর্তী কার্যক্রমের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION