সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরির সুযোগ

চাকুরির খবর ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটিতে ‘নিরাপত্তাকর্মী/পরিচ্ছন্নতাকর্মী’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রামু সেনানিবাস, কক্সবাজার

পদের নাম: নিরাপত্তাকর্মী/পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০৩ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি অথবা জেএসসি পাস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড- ২০তম (৮২৫০-২০০১০) । এছাড়াও সরকারি নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, উৎসব ভাতা এবং শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী স্বাপেক্ষে ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা থাকছে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫ অক্টোবর ২০২৪ তারিখে ১৮-৩৫ বছর
কর্মস্থল: কক্সবাজার (রামু)

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রামু সেনানিবাস, কক্সবাজার। স্বহস্তে/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি: ১৫০ টাকা ট্রাস্ট ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নং-০০৯৬-০৩২০০০০১৭৯ রামু শাখা, কক্সবাজার এর অনুকূলে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৯ নভেম্বর ২০২৪ তারিখে সকাল ০৯টায় আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য কোনো এসএমএস/কনফার্মেশন দেওয়া হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৪

সূত্র: বিডিজবস ডটকম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION