বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু রোববার

ভয়েস নিউজ ডেস্ক:

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা আগামী রোববার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ১০টি বোর্ডে প্রতিদিন ৬০০ প্রার্থীর ভাইভা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থীর ভাইভা নেয়া হবে। এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে এনটিআরসিএ।

জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিথ সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। ওই তারিখ অনুযায়ী ভাইভা দিতে আসতে হবে প্রার্থীদের।

এনটিআরসিএ বলছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ (সার্টিফিকেট), নম্বরপত্র (ট্রান্সস্ক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ কাগজপত্রগুলোর মূলকপি ও একসেট ফটোকপি সঙ্গে নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে আসতে হবে প্রার্থীদের।

এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

প্রসঙ্গত, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৪ লাখ ৭৯ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্য থেকে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। ২ লাখ ৬৪ হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষা গণ্ডি পাড় হতে পারেননি।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION