রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় বিএনপির সভাপতিসহ ৩৫ জন খালাস

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

১০ বছর আগের কক্সবাজারের পেকুয়ায় গাড়ি পোড়ানোর মামলায় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের ৩৫জনকে খালাস দিয়েছে আদালত।

বুধবার (৩০অক্টোবর) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন আতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহীর আদালত।

তাদের আইনজীবী এস এম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৫ সালে পেকুয়ায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৫ জন বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক পেকুয়া থানার একটি মামলায় দীর্ঘ ১০বছর পর খালাস পেয়েছেন বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ ৩৫জন। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল।

পেকুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ ৩৫জনের নামে মামলা দায়ের করেছিল। সেই মামলায় সব আসামী খালাস হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করে উপজেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের অভিনন্দন জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION