শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেড় মাসের বাকি আছে:খালেদার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদনের প্রস্তুতি পরিবারের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার ছয় মাসের স্থগিতাদেশের সময়সীমা আর দেড় মাসের মতো বাকি আছে। এই সময়সীমার মধ্যেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন জানানোর প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে দল ও পরিবার প্রকাশ্যে কিছু বলছে না।

পরিবার ও দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। করোনা পরিস্থিতির কারণে তাঁর উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। তবে সরকার তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় আছে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের সময় বাড়ানোর আবেদনের বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবার আবেদন করলেও করতে পারে।

নতুন করে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন এবং দেশের বাইরে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার কোনো মন্তব্য করতে চাননি। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION