বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

পুরনো উষ্ণ ছবি শেয়ার করে নস্টালজিক প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:
বলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের অভিনেত্রী। বেছে বেছে কাজ করেন। ফিরেন চমক নিয়ে। এর বাইরে স্বামী-সন্তান নিয়েই সুগৃহিণীর মতো দিন কাটে তার সাংসারিক ব্যস্ততায়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেন আপডেট, নানা খবর।

এবার তিনি ভক্তদের সামনে আনলেন পুরনো কিছু ছবি। নস্টালজিক হয়ে যেন খুঁজে ফিরলেন হারিয়ে ফেলা সময়গুলোকে।

প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম আইডিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এগুলো ২০১৪ সালের একশন সিনেমা ‌‘গুন্ডে’র সেট থেকে তোলা। সিনেমার শুটিং চলাকালীন সহশিল্পীদের সঙ্গে মজার মুহূর্তগুলোর কিছু ঝলক দেখা যায় সেখানে।

এই ছবিগুলোতে প্রিয়াঙ্কা চোপড়াকে আকর্ষণীয় পোশাকে, তার সহঅভিনেতা রণবীর সিং এবং অর্জুন কাপুরের সঙ্গে হাস্যরসাত্মক মুহূর্তে দেখা যাচ্ছে। ক্রু সদস্যদের সঙ্গে ক্যন্ডিড ছবিও দেখতে পাওয়া যায়। তিনি পোস্টটির সাথে ‘আসালাম-এ-ইশকুম’ গানটি যোগ করেছেন, যা সিনেমার সেই ম্যাজিক মুহূর্তগুলোকে আবার জীবন্ত করে তুলেছে।

ছবির সাথে একটি ক্যাপশনও যোগ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার ফোন চেক করছিলাম আর এই ছবিগুলো আমার স্মৃতিতে চলে এলো। কেউ কি এটা মনে করতে পারেন? সবচেয়ে মজার কাজগুলোর মধ্যে এটি ছিল একটি! অসাধারণ লোকেশন, সবচেয়ে মজার কাস্ট এবং ক্রু এবং আমাদের একত্রিত করার জন্য আলী আব্বাস জাফরকে ধন্যবাদ। ভালো স্মৃতিগুলো ভালো মানুষদের মাধ্যমে তৈরি হয়। ২০১৩ সালের শুটিং।’

পোস্টটিতে প্রিয়াঙ্কা রণবীর সিং, অর্জুন কাপুর ও পরিচালক আলী আব্বাস জাফরকে ট্যাগ দিয়েছেন। আলী আব্বাস জাফর পরিচালিত এই একশন-প্যাকড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে প্রিয়াঙ্কার ছবির পোস্টে তার স্বামী নিক জোনাস এসে ভালোবাসার বৃষ্টি নামিয়েছেন। তিনি লিখেছেন, ‌‘হটি’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION