শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো

খেলাধুলা ডেস্ক:

বয়স চল্লিশের কাছাকাছি এলেও ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি ম্যাচেই যেন নতুন করে শুরু করেন। একের পর এক ম্যাচে গোল করেই যাচ্ছেন পর্তুগিজ তারকা। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলে আল গারাফার বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে।

আল গারাফার বিপক্ষে জোড়া গোলে রোনালদোর গোলসংখ্যা এখন ৪৫০। ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সব মিলিয়ে ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে।

সোমবার (২৫ নভেম্বর) ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে গোল দুটি করেন রোনালদো। ৪৬ ও ৬৪ মিনিটে দুটি গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু।

এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে রোনালদো বলেছেন, “আমার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং সবসময় গোল করা ও জেতাতে মনোযোগ দেই। যদি দল জেতে, আমি খুশি। এই জয় সমর্থক, ক্লাব ও ভক্তদের উৎসর্গ করলাম।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION