বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

বার্সা চ্যাম্পিয়নস লিগ জিতবে, সেতিয়েনের ভবিষ্যদ্বাণী

টিম বার্সেলোনা,পুরোনো ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

কিকে সেতিয়েনের গবাদিপশুর প্রতি টান আজকের না। বার্সেলোনা কোচের নিজের একটি গবাদিপশুর খামারও আছে। কাতালান ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার সময়ও নিজের গ্রামে মাঠে গরু চড়াচ্ছিলেন তিনি। তখন বিস্ময় নিয়ে সেতিয়েন বলেছিলেন, ‘নিজের সৌভাগ্য আমি নিজেই বিশ্বাস করতে পারছি না! এই কালও গরু নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর আজ আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছি।’

সেতিয়েনের গরু–প্রেম এখানেই শেষ নয়। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে নিজের গরুদের তা দেখাতেও চেয়েছেন রিয়াল বেতিস ও লাস পালমাসের সাবেক এ কোচ, ‘আমি বারবার আমার খেলোয়াড়দের বলেছি, আমার তর সইছে না। আমার নষ্ট করার মতো সময় নেই মোটেও। আমি চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা জিততে চাই। দুটিই যদি জিততে পারি, তা হলে সবচেয়ে ভালো। আর হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগ জিতে লিয়েনক্রেসের মাঠে আমার গরু নিয়ে হাঁটতে চাই। আমার হাতে থাকবে চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা। গরুর পালকে ট্রফিটা দেখাতে চাই আমি। এটা আমার স্বপ্ন।’

লারো সেতিয়েনের পোস্ট করা ভিডিও থেকে নেওয়া চিত্র। ছবি: টুইটারলারো সেতিয়েনের পোস্ট করা ভিডিও থেকে নেওয়া চিত্র। ছবি: টুইটারবলা বাহুল্য, সেতিয়েনের এ দুটি স্বপ্নের মধ্যে একটির এরই মধ্যে অপমৃত্যু ঘটেছে। এবার লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা টিকে আছে। কোয়ার্টার ফাইনালে উঠেছে সেতিয়েনের দল বার্সা। অর্থাৎ গরুদের চ্যাম্পিয়নস লিগ ট্রফি দেখানোর সুযোগটা আছে সেতিয়েনের জন্য। কথা হলো, সেটি তিনি করতে পারবেন কি না? তাঁর ছেলে লারো সেতিয়েন কিন্তু মনে করেন, বাবা পারবেন। এ বিশ্বাসটুকু বেশ মজা করেই জানিয়েছেন লারো।

লারো নিজেও ফুটবলার। স্প্যানিশ ফুটবলে চতুর্থ বিভাগের দল সেন্ট অ্যান্ড্রুর মিডফিল্ডার। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি। এক পাল গরুকে লারো জিজ্ঞেস করছেন, বার্সা এবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে কি না? এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন লারো। সেখানে তাঁর কল্পিত কথোপকথন প্রকাশ করেছে সংবাদমাধ্যম, ‘তোমরা কি মনে করো, আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারব? সব ঠিকঠাক আছে তো? পারব জিততে?’ ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা জানে এবং আমাকে বলেছে “হ্যাঁ”।’

গরু জানলেও শেষ আটে বার্সার সামনে কিন্তু কঠিন প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION