বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

৫০ কোটিতে বিক্রি হচ্ছে শোভিতা-নাগার বিয়ের ভিডিও?

বিনোদন ডেস্ক:
চার বছরের প্রেমকে অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন নাগা-শোভিতা। দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বসছে বিয়ের আসরে বসছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। এরই মধ্যে গতকাল ২৯ নভেম্বর দক্ষিণী রীতি অনুযায়ী হয়ে গেল তাদের গায়েহলুদ। গায়েহলুদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েতেই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এ জুটিকে। আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওিতে বসবে নাগা-শোভিতার বিয়ের আসর। তার আগেই প্রাক্-বিবাহ অনুষ্ঠান হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন।

অনুষ্ঠান সভাস্থলের খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি এখনও। এরই মধ্যে গুঞ্জন, নেটফ্লিক্সের কাছে ৫০ কোটি টাকায় বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি করতে চলেছেন এ জুটি। এই প্রসঙ্গে নাগা চৈতন্য জানান, তেমন কিছুই হচ্ছে না। বরং নাগা জানিয়েছেন, দুই পরিবারের ইচ্ছা অনুয়ায়ী অন্নপূর্ণা স্টুডিওর দাদুর মূর্তির সামনেই শোভিতাকে বিয়ে করবেন। বিয়ের আয়োজন, অতিথিদের রাখার বন্দোবস্ত করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিয়ে নিয়ে ধুলিপালা ও আক্কিনেনি পরিবারের মধ্যে বইছে খুশির জোয়ার।

দুই পরিবারের ঘনিষ্ট একজন জানিয়েছেন ,বিবাহ অনুষ্ঠান সাদামাঠা রাখলেও দুই পরিবারের রীতি মেনে নাগা-শোভিতার বিয়ে হবে পবিত্র ও আনন্দময়। নেটফ্লিক্স বা অন্য কোনও প্ল্যাটফর্মে ভিডিওর স্বত্ব বিক্রি করার খবর একেবারেই ভিত্তিহীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION