রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগর যুবলীগের সহসভাপতি ও ‘সুচিন্তা বাংলাদেশ’ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম বন্দরের বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে দেবাশীষ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দর থানায় রুজু হওয়া মামলায় দেবাশীষকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION