শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে পাহাড়তলী থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধসহ ভুয়া এমবিবিএস আটক ১

বশির আলমামুন :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ঔষধ উদ্ধারসহ এক ভূয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে খবর পায় কতিপয় চোরাকারবারী নগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় মেসার্স সাহা ফার্মেসী বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ঔষধ বিক্রিয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১০ (আগস্ট) র‌্যাব-৭ এর একটি চৌষক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে রামজীবন সাহা প্রকাশ আরজে সাহা জীবন(৫০), কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো মতে উক্ত দোকান তল্লাশি করে ৪,৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১৫৭ টি সিরাপ উদ্ধার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ভারতীয় ঔষধ নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। এছাড়া আসামি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে লোকজনের সাথে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION