মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ ক্ষমা করলে গুনাহ মাফ হয় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা

আগ্রাসী আচরণের জন্য তামিমের শাস্তি

খেলাধুলা ডেস্ক:

দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ২৬ রানে হেরেছে তার দল ফরচুন বরিশাল। সে ম্যাচের পরপরই রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক।

এই আগ্রাসী আচরণের জন্য তামিমকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করায় তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

তবে শাস্তির ব্যাপারে বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বিতর্কিত ঘটনাটির সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। শোনা যাচ্ছে, এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন । বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

ম্যাচ শেষে হেলস অবশ্য দাবি করেছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। একটি টিভি চ্যানেলে রংপুরের ওপেনার বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) আপসেট ছিল। সে আমার কাছে এসে বলল, ‘\আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION