মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে এপিবিএন।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, ‘তোহা তার বসতবাড়িতে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তোহা ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২ নম্বর আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ তার গ্রুপের অন্যন্যদের আটকে তৎপরতা অব্যাহত রয়েছে’।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION