মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাব্বিরের ব্যাটিং নিয়ে যা বললেন শাকিব

খেলাধুলা ডেস্ক:
সবশেষ বিপিএলে দল কিনেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তবে শাকিবের ঢাকা ক্যাপিটালসের সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল।

মাঠের বাইরের কাজে সফল হলেও মাঠের পারফরম্যান্সে প্রথমবার খুব একটা সুবিধা করতে পারেনি ক্যাপিটালসরা। তবে আগামী আসরে আরো ভালো করার প্রত্যয় শাকিবের কণ্ঠে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিপিএল নিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’

গত আসরে ঢাকা ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত ছিলেন সাব্বির রহমান। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন দলটির মালিক শাকিব। এই হার্ডহিটার ব্যাটারকে আবারো ঢাকায় দেখা যেতে পারে। সাব্বিরকে নিয়ে শাকিব বলেন, ‘সাব্বির অনেক চমৎকার খেলেছে, এবার ছয়ের বন্যা বইয়ে দিয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION