বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

প্রথমবার পর্দায় আদর-পূজার সঙ্গে চমক হয়ে ধরা দিলেন ইমরান-আতিয়া

বিনোদন ডেস্ক:

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও ইমরান মাহমুদুলকে কখনো বড় পর্দার গানে পারফর্ম করতে দেখা যায়নি তাকে। এবার সেটাই ঘটলো। আজাদ ও পূজা চেরির সিনেমার গানের সুবাদে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে ছিলেন অরেক সংগীতশিল্পী আতিয়া আনিসা।

আজ বিকেল ৪টায় ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘টগর’ সিনেমার দ্বিতীয় গান। ‘ও সুন্দরী’ শিরোনামে গানটির বিশেষ আকর্ষণ হলো-চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি। শেষের দিকে পর্দায় চমক হিসেবে ধরা দিয়েছেন ইমরান ও আতিয়া।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।

গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘সিনেমার গানে কখনো দর্শক আমাকে দেখেনি। এবার সেটাই হয়েছে। এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

আতিয়া আনিসা বলেন, “ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল। ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

নায়িকা পূজা চেরি বলেন, ‘গানটির শুটিং ছিল ভীষণ মজার অভিজ্ঞতা। ইমরান ভাই ও আতিয়ার চমক দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।’

নায়ক আদর আজাদ বলেন, “টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ‘ও সুন্দরী’ গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে, দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সারাদেশব্যাপী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION