মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

মা হতে ভয় পান দর্শনা?

বিনোদন ডেস্ক:

প্রেম নিয়ে টলিপাড়ায় ফিসফাস চললেও তা স্বীকার করেননি তারকা জুটি দর্শনা বণিক ও সৌরভ দাস। কিন্তু ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। তাদের বিয়ের বয়স ১ বছর ৯ মাস। তবে এখনো এ জুটির সংসার আলো করে কোনো সন্তান আসেনি। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন দর্শনা।

সঞ্চালক জানতে চান, মা হতে চান কি না? জবাবে দর্শনা বণিক বলেন, “একদম। বিয়ে করেছি, আমি আর সৌরভ বাচ্চা খুব ভালোবাসি। আমাদের এটা তো অবশ্যই পরিকল্পনা আছে, নিজেদের একটা পরিবারের।”

বাচ্চা হলে টলিউডে কাজ হারাতে পারেন, এমন ভয় পান? জবাবে দর্শনা বণিক বলেন, “এমনি তো মেয়েদের খুব সহজেই সরিয়ে দেয়। আচ্ছা এই অভিনেত্রী বিয়ে করছে, সরিয়ে দাও। আচ্ছা বাচ্চা হচ্ছে, সরিয়ে দাও। আমাদের এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অনেক আগেই এটা ভেঙে দিয়েছেন। বর্তমান সময়ে শুভশ্রী গাঙ্গুলি, তার দুটো বাচ্চা আছে। যেভাবে সব কিছু ম্যানেজ করছে। বম্বে যাচ্ছে বিজ্ঞাপন করছে, এখানে শো করছে, ওখানে মুভি করছে, প্রোডাকশন সমালাচ্ছে। আমার মনে হয়, ডাক্তার অনুমতি দিলে আর মেয়েরা নিজেরা চাইলে, মেয়েরা সব পারে।”

২০২২ সালের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। যদিও সর্বশেষ গুঞ্জনকে সত্যিতে রূপ দেন প্রেমিক যুগল।

‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

অর্ঘদীপ চ্যাটার্জি পরিচালিত ‘জোজো’ সিনেমা দিয়ে অভিনয়ে দর্শনার হাতেখড়ি। তারপরই অরিন্দম শীলের পরিচালনায় ‘আসছে আবার শবর’-এ দেখা যায় তাকে। বাংলার পাশাপাশি, তেলুগু সিনেমাও কাজ করেছেন দর্শনা। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION